My bangla language status
বর্ণমালা আমার দুখিনী বর্ণমালা (কবি শামসুর রাহমান)। ডিজিটাল যুগে বাংলা বিলুপ্তির চ্যালেঞ্জে (বিজয় সফটওয়ারের কর্ণধার মোস্তফা জব্বার) আমরা কি যাব না তাদের কাছে যারা শুধু বাংলায় কথা বলে ( বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান) ইন্টারনেটে বিকৃত বা ভুল বানানে বা বাংরেজি ( ইংরেজি বর্ণ দিয়ে বাংলা) লেখা দেখলে খুব কষ্ট পাই। হায়রে বাঙালি জাতি! নিজের আত্ম পরিচয় নিজস্ব স্বকীয়তায় তুলে ধরতে পারি না। শিখিও না, শিখার চেষ্টাও করি না। শিকড়বিহীন ভাসমান আগাছার মত কালস্রোতে পাড়ি জমাচ্ছি। কোথা থেকে আসলাম আর যাচ্ছিই বা কোথায়, কোন ঠিকানায় বলতে পারতেছি না। অনিশ্চিত অন্ধকার ভবিষ্যতের দিকে, বিলুপ্তির পথে। আমরা কি পারি না আমাদের নিজস্ব ভাষায়, নিজস্ব ধারায় নিজেদের চিন্তা, চেতনা, ঐতিহ্য, নিজস্ব কৃষ্টি ও অনুভূতি ইন্টারনেটের সর্বত্র তুলে ধরতে? আমরা কি পারি না আমাদের স্বপ্ন গুলো বাংলায় দেখতে? আমরা কি পারি না আমাদের ভার্চুয়াল (কল্পবাস্তবতা) জগতকে রঙিন বাংলায় সাজাতে? আমরা কি পারি না আমাদের প্রিয় বাংলাভাষাকে তথা আমাদের অস্তিত্ব বাঁচাতে?